Sylhet Today 24 PRINT

ওসমানী মেডিকেল এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক |  ০৯ এপ্রিল, ২০২২

সিনিয়র জুনিয়র নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইটের সামনে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে ওসমানী মেডিকেলের ইমার্জেন্সি গেইটের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নাজিম আহমদ (১৯) । তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নুর মিয়ার ছেলে। নাজিম পেশায় হোটেল শ্রমিক এবং বর্তমানে তিনি নগরীর দরগাহ মহল্লার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষনিক তার নাম পরিচয় পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.