Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে পুলিশের ‘হেল্পডেস্ক’ উদ্বোধন ও গৃহহীনকে ঘর প্রদান

গোলাপগঞ্জ প্রতিনিধি: |  ১০ এপ্রিল, ২০২২

মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায়ও পুলিশের দুটি মানবিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১০ এপ্রিল) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা যায়, প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য হেল্পডেস্ক চালু করা হয়েছে। এছাড়াও জমিসহ ৪শ গৃহহহীন পরিবারকে হস্তান্তর করা হয় জমিসহ বাড়ি।

তারই ধারাবাহিকতায় গোলাপগঞ্জ মডেল থানায়ও হেল্পডেস্ক চালু করা হয় ও উপজেলার বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রামের গৃহহীন সাহেদ মিয়ার পরিবারের মধ্যে জমিসহ ঘর প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এডিশনাল এসপি পরিত্রান তালুকদার, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার খাদিজা খাতুন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান তজম্মুল আলী তোতা মিয়া, সাংবাদিক গোলাম দস্তগীর খান ছামিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন আলী।

এছাড়াও অনুষ্ঠানে গোলাপগঞ্জ মডেল থানায় কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.