Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে গাইবান্ধা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি জিহাদ, সম্পাদক রুবেল

শাবিপ্রবি প্রতিনিধি: |  ১০ এপ্রিল, ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন 'গাইবান্ধা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. খােরশেদ আলম জিহাদ ও সাধারণ সম্পাদক হিসেবে বাংলা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. রমজান আলী রুবেল মনোনীত হয়েছেন।

শনিবার (৯ এপ্রিল) রাতে সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি জাকারিয়া মন্ডল সেতু ও সাধারণ সম্পদাক মো. শাকিল সরকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে মনোনীত অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মো. মুক্তাদির ও মো. রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে ইফ্ফাত ঐশী, মো. সিয়াম সরকার, মো. ওমর ফারুক তৌফিক ও মো. রেজওয়ানুল হক, সহ সাধারণ সম্পাদক মো. আর রাকিব হাসান ও শারলিনা তাবাসসুম, কোষাধ্যক্ষ মো. আবু সাঈদ সিফাত, সহ কোষাধ্যক্ষ জিয়াউল হাসান আকাশ ও রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মো. শাফিউল মোজনাবিন, সহ সাংগঠনিক সম্পাদক সাদমান সাকিব ও মুহাইমিনুল রাহিন, প্রচার সম্পাদক, কামরুল হাসান লিমন, সহ প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সাংস্কৃতিক সম্পাদক সারাবান তাহুরা বর্ষা, সহ সাংস্কৃতিক সম্পাদক তাসনিম ইসলাম, দপ্তর সম্পাদক ফারজানা ইয়াসমিন রিমু, সহ দপ্তর সম্পাদক পৌলমী তাহনীক, আইটি সম্পাদক রবিউল ইসলাম, সহ আইটি সম্পাদক সোহানুল আলম সিদ্দিকী সোহাগ।

কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে নুসরাত জাহান স্মৃতি, শাহ্ মো. মারুফ আহমেদ, আফরিন আক্তার, লীমা আক্তার, সানজিদা আঞ্জুম লওসিকা মনোনীত হয়েছেন। এছাড়া সাধারণ সদস্য হিসেবে মনোনীতরা হলেন- এম এইস সৌরভ, মমিন খান, তানিয়া সুলতানা ইভা, সুমাইতা আক্তার রাত্রি, মো. তৌফিক আলম, আল ফেজা ফারজিন, হাসিবুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মো. মাহামুদুর মুহিত, মো. সাজ্জাদ মিয়া, তানভির রহমান জয়, এ করিম মোহন, হাসিব বিন হাবিব ধ্রুব, ফারিয়া ইসলাম।

এছাড়া কমিটিতে উপদেষ্টা মন্ডলী হিসেবে রয়েছে- অধ্যাপক ড. রেজয়ান আহমদ, সহকারী অধ্যাপক ড. শেখ মির্জা নুর নবী, সহকারী অধ্যাপক সজীব কুমার মোহন্ত, প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম (জুয়েল) এবং সহকারী প্রোগ্রামার আমিন আল মুরাদ।

এরআগে অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.