Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি  |  ১০ এপ্রিল, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের অভিযানে ৪ টি দোকানে জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে জগন্নাথপুর বাজারের এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়।

অভিযানে মূল্য তালিকা না থাকায় এবং বেশি দামে সয়াবিন তৈল বিক্রিসহ মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ৪টি দোকান থেকে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.