Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে স্বপ্নোত্থানের ইফতার মাহফিল

শাবিপ্রবি প্রতিনিধি: |  ১১ এপ্রিল, ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নোত্থান' আয়োজনে ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে 'স্বপ্নোত্থান ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ এপ্রিল) সিলেটের চৌহাট্টায় অবস্থিত ভোলানন্দ নৈশ বিদ্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় স্বপ্নোত্থানের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, 'স্বপ্নোত্থান তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। স্বপ্নোত্থান প্রতিবছরের ন্যায় এবারো বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন করেছে।'

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, স্বপ্নোত্থানের স্বেচ্ছাসেবীরা এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.