Sylhet Today 24 PRINT

মাধবপুরে মানবাধিকার কর্মী ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০২২

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা মানবাধিকার বাস্তবায়ন সংস্থা হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু একাডেমী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল মিয়া ( জুয়েল রানা) কে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার গ্রেপ্তারকৃত জুয়েল কে হবিগঞ্জ বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মানবাধিকার কর্মী মো. জুয়েল মিয়ার বিরুদ্ধে একটি ডিজিটাল নিরাপত্তা আইনের সিলেট সাইবারের ৯৭/২১ এর একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ওই মামলায় তাকে মাধবপুর পৌর শহর থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.