Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ

জৈন্তাপুর প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০২২

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট তামাবিল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু করিচর ব্রিজ সংলগ্ন হেমু তিনপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট-তামাবিল মহাসড়কের পাশ থেকে জৈন্তাপুর মডেল থানা পুলিশ অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে।

নিহতের পরনে কালো পেন্ট, গায়ে নীল রঙের শার্ট ছিল, নাক ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে নিহতের বাম হাত ও বাম পা দেখতে ভাঙ্গার মতো দেখা যায়। নিহতের গায়ে আর কোথাও আঘাতে চিহ্ন নেই। এটি সড়ক দুর্ঘটনা, না হত্যা কিছুই বলতে পারছে না পুলিশ। রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় জানার যায়নি।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, সকালে সিলেট তামাবিল মহাসড়কের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পরে থাকতে দেখে হাইওয়ে পুলিশ জৈন্তাপুর থানায় খবর দেন- মহাসড়কের পাশে একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে সকাল ১১ টায় জৈন্তাপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছি। প্রতিবেদন পেলে বলা যাবে এটি হত্যা, না সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.