বানিয়াচং প্রতিনিধি: | ১২ এপ্রিল, ২০২২
বানিয়াচংয়ে বোরো ধান কাটা উৎসব ও নমুনা শস্য কর্তনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে বানিয়াচং উপজেলার ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নের সুনারু হাওড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরো ধান কাটা উৎসবের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, জেলা প্রশিক্ষণ অফিসার আশেক পারভেজ, বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. এনামুল হক, চেয়ারম্যান জয় কুমার দাশ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, কৃষককে সবধরণের সহযোগিতা দিচ্ছে সরকার। ৭০ থেকে ৮০ শতাংশ ধান পেঁকে গেলেই কেটে ফেলতে হবে। কৃষিযন্ত্রপাতি প্রয়োজন হলে আরও দেওয়া হবে। কৃষকদের জন্য প্রকৃতি বেশ অনুকূল নয়। তাছাড়া উপজেলায় যেসব বাঁধ রয়েছে সেগুলোতে কড়া নজরদারি রাখতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু প্রমুখ। এর পূর্বে স্থানীয় কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ ও বানিয়াচং থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।