Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে কর্মচারী ইউনিয়নের ইফতার মাহফিল

শাবিপ্রবি প্রতিনিধি: |  ১২ এপ্রিল, ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত কর্মচারীদের সংগঠন শাবি কর্মচারী ইউনিয়নের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এ এর ১২৯ নম্বর রুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় কর্মচারী সমিতির ইউনিয়নের সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রমজান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো আনোয়ারুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইউনুছ আলী, সহ সভাপতি এমরান আহমেদ চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.