Sylhet Today 24 PRINT

র‍্যাব-৯ এর নতুন অধিনায়ক মোমিনুল হক

সিলেটটুডে ডেস্ক: |  ১২ এপ্রিল, ২০২২

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর নতুন অধিনায়ক হিসেবে যোগদান করেছেন উইং কমান্ডার মো. মোমিনুল হক (জিডি- পি)।

তিনি মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ১ টায় র‍্যাব-৯ এর সদ্য সাবেক অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমানের (পিএসসি, আর্টিলারি) নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

মঙ্গলবার রাতে র‍্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদায়ী অধিনায়ক মোহাম্মদ আবদুর রহমানকে র‍্যাব সদর দপ্তরের ‘প্রশাসন ও অর্থ উইং’ শাখায় প্রত্যাবর্তন করা হয়েছে।

প্রসঙ্গত, উইং কমান্ডার মো. মোমিনুল হক (জিডি- পি) সিলেটে যোগদানের আগে ঢাকা সেনানিবাসে কর্মরত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.