জৈন্তাপুর প্রতিনিধি: | ১৩ এপ্রিল, ২০২২
সিলেটের জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামাগ্রী বিতরণ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে মন্ত্রী এই সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সাথে কথা বলেন।
ত্রাণ সামাগ্রী বিতরণকালে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রিপামনী দেবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।