Sylhet Today 24 PRINT

মাধবপুরে গাঁজাসহ আটক ১

মাধবপুর প্রতিনিধি: |  ১৩ এপ্রিল, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ জাহেদ মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

আজ বুধবার সকালে ধর্মঘর বিজিবি ক্যাম্পের সদস্যরা হরষপুর বাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজাসহ তাকে আটক করেন।

জাহেদ মিয়া চট্রাগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ৩ নম্বর বাজার এলাকার আলী আকবরের ছেলে।

ধর্মঘর বিজিবি ক্যাম্পের ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.