Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ২ হাজার কৃষক পেলেন প্রণোদনার বীজ ও সার

কমলগঞ্জ প্রতিনিধি: |  ১৩ এপ্রিল, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জে ২০২১-২২ অর্থবছরে খরিপ ১/২০২২-২৩ মৌসুমে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার কৃষককে প্রণোদনার বীজ ও সার প্রদান করা হয়।

এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুমিত হিসেবে সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন রাখেন জেলা আওয়ামী লীগ সদস্য এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান।

অনুষ্ঠানে ২ হাজার কৃষককে জনপ্রতি ৫ কেজি বীজ, ডিএপি ২০ কেজি ও এমওপি ১০ কজি সার প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে ৫ জন কৃষককে ভর্তূকি হিসাবে কৃষি যন্ত্র কনম্বাইন্ড হায়ভেস্টার প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.