Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে কৃষি যন্ত্রপাতি ও সার-বীজ বিতরণের উদ্বোধন

নবীগঞ্জ প্রতিনিধি: |  ১৪ এপ্রিল, ২০২২

নবীগঞ্জ উপজেলায় ২০২১-২২ অর্থবছরের আউশ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনা মূল্যে বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের পরিচালনায় প্রধান অথিতি হিসেবে উদ্বোধন করেন- নবীগঞ্জ-বাহুবলের আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ্ নেওয়াজ মিলাদ গাজী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা একে এম মাকসুদল আলম, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুয়েল তালুকদার, যুবলীগ নেতা পিকলু চৌধুরী প্রমুখ।

কোরআন থেকে তেলায়াত করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা আব্দুল আউয়াল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.