Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: |  ১৫ এপ্রিল, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে র‌্যাব বৃহস্পতিবার সন্ধ্যায় জাল নোট বেচাকেনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

এসময় তার কাছ থেকে ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সামছুল ইসলাম (৪২)। সামছুল মাধবপুর থানার দূর্লভপুর এলাকার বাসিন্দা মো. আনু মিয়ার ছেলে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.