Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৬ এপ্রিল, ২০২২

সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগ কর্মীর নাম আব্দুল বাছিত(২৫) টেংরা গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে। তিনি বিশ্বনাথ সরকারি কলেজের ছাত্রলীগের কর্মী।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।

তিনি বলেন, প্রতিপক্ষের ছুরিকাঘাতে সে নিহত হয়েছে। তাদের বাড়ির পাশে একটি কাঁচা রাস্তা রয়েছে। রাস্তাটা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। ওই রাস্তায় গাড়ি চলাচল স্থানীয়ভাবে বন্ধ করে রাখা হয়েছিল। শুক্রবার দিবাগত রাতে সুমন নামে একজন পিকআপে করে লাকড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে আসে এসময় বাছিত তাকে | নিষেধ করে গাড়ি নিয়ে না আসার জন্য। এনিয়ে তর্কাতর্কি শুরু হয় দুজনের মধ্যে। এক পর্যায়ে সুমন বাছিতকে স্টেপ করে।

আহত অবস্থায় আব্দুল বাছিতকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে মারা যায়। তিনি আরও বলেন, লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.