Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে স্কুলছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৬ এপ্রিল, ২০২২

অভিযুক্ত ছয়ফুল ইসলাম ছফাই

সিলেটের গোলাপগঞ্জে ১২ বছরের এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে ছয়ফুল ইসলাম ছফাই (৪৩) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

এ ঘটনার পর শুক্রবার রাতে ভিকটিমের দাদা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত আসামী  উপজেলার দক্ষিণ ঘোষগাঁও গ্রামের মো: মধু মিয়ার ছেলে ছয়ফুল ইসলাম ছফাইকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

ছাত্রের দাদা বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করলে রাতেই অভিযান পরিচালনা করে অভিযুক্ত উপজেলার দক্ষিণ ঘোষগাঁও গ্রামের মো. মধু মিয়ার ছেলে ছয়ফুল ইসলাম ছফাইকে গ্রেপ্তার করে।

গোলাপগঞ্জ মডেল থানার এস আই ফয়জুল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আসামীকে আজ (শনিবার) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.