Sylhet Today 24 PRINT

বঙ্গোপসাগরে লাইটারেজ জাহাজডুবি, ১২ নাবিক নিখোঁজ

সিলেটটুডে ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০২২

ফাইল ছবি

বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে একটি লাইটারেজ জাহাজ ডুবে ১২ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌবাহিনী।

শনিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিটে ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে সজল তন্ময়-২ নামে জাহাজটি ডুবে গেছে। এছাড়া ঘটনাস্থলে কোস্টগার্ডের টিমও পৌঁছেছে বলে জানা গেছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, জাহাজটি কী কারণে ডুবেছে সেটি আমরা জানতে পারিনি। তবে সাগর কিছুটা উত্তাল আছে। জাহাজ ডুবে যাওয়ার পর জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানানো হয়। ভাসানচরের কাছে আমাদের যে জাহাজ ছিল সেটাকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।

আমরা জানতে পেরেছি, জাহাজের ১২ জন নাবিক নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.