Sylhet Today 24 PRINT

সহিংসতায় প্রাণহানির ঘটনা পীড়াদায়ক- প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, সহিংসতায় যে ভাবে সাধারন মানুষ প্রাণ হারাচ্ছে তা খুবই পীড়া দায়ক। সে জন্য দেশবাসীকে সহনশীল ও সচেতন হওয়ার আহবান জানান তিনি

মৌলভীবাজার সংবাদদাতা |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৫

সহিংসতার প্রাণহানির ঘটনাকে পীড়াদায়ক আখ্যায়িত করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। এজন্যে তিনি দেশবাসীকে সহনশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান। 

প্রধান বিচারপতি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে পৌর কমিউনিটি সেন্টারে মৌলভীবাজার জেলা আইজীবি সমিতির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন- সহিংসতায় যে ভাবে সাধারন মানুষ প্রাণ হারাচ্ছে তা খুবই পীড়াদায়ক। সে জন্য দেশবাসীকে সহনশীল ও সচেতন হওয়ার আহবান জানান তিনি। এ সময় তিনি আরো বলেন মামলার জট কমাতে প্রত্যেক উপজেলায়  দুই জন করে সহকারী জর্জ দেয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া পুরাতন আমলের আইনকে বাদ দিয়ে যুগপযোগী নতুন আইন তৈরীর  পরিকল্পনাও চলছে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি রমা পদ দাশ গুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী। আরো বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটয়ারী,জেলা প্রশাসক কামরুল হাসান,পুলিশ সুপার তোফায়েল আহমদ। অনুষ্টানে জেলার নবীন-প্রবীন কয়েক শত আইনজীবি স্বপরিবারে উপস্থিত ছিলেন।

অনুষ্টানের শুরুতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নিজ জেলা মৌলভীবাজারে শুভাগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান আইনজীবি ও উপস্থিত বিশিষ্ঠ ব্যক্তি বর্গ। এ সময় প্রধান বিচার পতির সাথে সহধর্মিনী শুষমা সিনহা সফর সঙ্গী ছিলেন।

অনুষ্ঠানে মৌলভীবাজারের কৃতি সন্তান প্রধান বিচারপতি এসকে সিনহার প্রশংসা করে অতিথিরা বক্তব্যে বলেন নিষ্টা,সততা ও একাগ্রচিত্তে কাজ করায় তিনি মৌলভীবাজার বার থেকে আজ বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছেন। নবীন আইনজীবিদের তাঁর আদর্শ অনুসরণ করার পরামর্শ দেন বক্তারা।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.