Sylhet Today 24 PRINT

সিলেটে প্রেসবিটারিয়ান চার্চে ইস্টার সানডে পালন

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০২২

খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে সিলেট নগরীর নয়াসড়রস্থ সিলেট প্রেসবিটারিয়ান চার্চে অনুষ্ঠিত হয়েছে প্রার্থনা ও আলোচনা সভা।

রোববার সকাল সাড়ে ১০টায় প্রার্থনা ও আলোচনা সভা শুরু হয়। বিশেষ প্রার্থনায় দেশে শান্তি প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রার্থনা করা হয়। সেখানে খ্রিষ্ট ধর্মাবলম্বী অংশ নেন।

খ্রিষ্ট ধর্মের বিশ্বাস অনুযায়ী, যিশুখ্রিস্টের মৃত্যুর তৃতীয় দিনে তিনি ফিরে আসেন। পুনরুত্থানের ওই রোববারটি ইস্টার সানডে হিসেবে পালিত হয়। যিশুখ্রিস্টের এই ফিরে আসা স্মরণে দেশে দেশে খ্রিস্টধর্মাবলম্বীরা বিভিন্ন আচার-অনুষ্ঠানের ভেতর দিয়ে দিনটি পালন করেন।

প্রেসবিটারিয়ান মিশনমন্ডলীর সভাপতি ডিকন নিঝুম সাংমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সিলেট মহানগর শাখার সভাপতি এডভেকোট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.