Sylhet Today 24 PRINT

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা ছাত্রলীগের শ্রদ্ধা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০২২

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। রোববার (১৭ এপ্রিল) সকাল ১১টায় সিলেট জেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর মুর‌্যালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সিলেট জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে বিপুল সংখ্যাক ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.