বিশ্বনাথ প্রতিনিধি | ১৭ এপ্রিল, ২০২২
২০১২ সালের ১৭ এপ্রিল গাড়ি চালক আনসার আলীসহ নিখোঁজ হন কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলী। নিখোঁজের পর থেকে পরিবার ও দলের পক্ষ থেকে তার সন্ধানের জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কিন্তু নিখোঁজের ১০ বছরেও এম ইলিয়াস আলীর সন্ধান মিলেনি।
তবে, তার সন্ধান কামনায় থেমে থাকেননি সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির নেতারা। রোববার (১৭ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির নেতারা। এছাড়াও ইলিয়াস আলীর সন্ধান কামনায় মিলাদ মাহফিল এবং পৌর শহরে লিফলেট বিতরণও করেন উপজেলা ও পৌর বিএনপি নেতারা।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সহ-সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক সুরমান খান, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল জলিল, নানু মিয়া, আয়না মিয়া, শামীম আহমদ মেম্বার, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ, গোবিন্দ মালাকার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমির আলী মেম্বার, ফরিদ মিয়া, পৌর বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হেলাল মিয়া, ক্রাণ ও পূনর্বাষণ বিষয়ক সম্পাদক হাসমত আলী, বিএনপি নেতা ইরন মিয়া মেম্বার, আমির আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আবহাবয়ক আব্দুল লতিফ, আব্দুল হান্নান বাবুল, ময়নুল হক, যুবদল নেতা সাইদুর রহমান রাজু, ওয়াশিম উদ্দিন, কাজেক আলী, পৌর সেচ্চাসেবক দলের সদস্য-সচিব দুলাল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক বকুল মিয়া প্রমূখ।