Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে অর্থদণ্ড

চুনারুঘাট প্রতিনিধি  |  ১৮ এপ্রিল, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে মোবাইল কোর্টের অভিযানে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনে দুইজনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল ও চুনারুঘাট থানা পুলিশের একটি দল রোববার বিকেলে উপজেলার ৪নং পাইকপাড়া ও ১০নং মিরাশি ইউনিয়নে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করার দায়ে উপজেলার পাকুড়িয়া গ্রামের আ: হামিদের পুত্র মোঃ জুনাইদ মিয়া (২২)কে ৫০হাজার টাকা ও হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের কাসম আলীর পুত্র মো: লিটন মিয়া (২৪) কে ৫০হাজার টাকা, দুইজনকে এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ করেন।

 মোবাইল কোর্টের অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। তিনি বলেন, উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.