Sylhet Today 24 PRINT

কয়লা কোয়ারির মাটি চাপায় তরুণের মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি |  ১৮ এপ্রিল, ২০২২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিয়াঘাট সীমান্ত ফাঁড়ির লাকমা এলাকা দিয়ে ভারতীয় চোরাই কয়লার কোয়ারী থেকে চুরি করে কয়লা আনতে গিয়ে কোয়ারীর মাটি চাপা পড়ে অনিক মিয়া(২০)নামের এক বাংলাদেশী তরুণের মৃত্যু হয়েছে। নিহত যুবক উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে।

রোবরার(১৭ এপ্রিল)সকাল ১০টায় উপজেলা বালিয়াঘাট সীমান্ত ফাঁড়ির লাকমা সীমান্ত এলাকার ভারত সীমান্তে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা সীমান্ত দিয়ে প্রতিদিনের মতো ১০/১৫জনের একটি কয়লা শ্রমিকের গ্রুপ ভারতীয় চোরাই কয়লার কোয়ারী থেকে চুরি করে কয়লা আনতে রোববার ভোরে লাকমা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের ভিতরে প্রবেশ করে।

এসময় চোরই কয়লার কোয়ারীর ভিতরে গিয়ে কয়লা আনতে গেলে হঠৎ করেই কয়লা কোয়রীর মাটি ধসে কয়লা শ্রমিক অনিকে উপর পড়লে সে মাটির নিচে চাপা পড়ে যায়। পড়ে তার সাথে থাকা অন্য শ্রমিকরা কয়লা কোয়ারীর মাটি চাপা থেকে অনিককে মৃত অবস্থায় উদ্ধার করে দুপুর ১টায় বাড়িতে নিয়ে আসে।

এবিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া না গেলেও এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে.র্কণেল মাহবুবুর রহমান।

তিনি জানান, রবিবার সকালে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতের কয়লা কোয়ারী থেকে চুরি করে কয়লা অনতে গিয়ে কোয়ারীর মাটিচাপা পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে জেনেছি। এব্যপারে প্রয়োজনীয় আইনআনুগ ব্যবস্থা নেয়া হবে।

এব্যাপারে তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, ঘটনাটি শোনেছি। লাশ উদ্ধারে বিজিবি সাথে যোগাযোগ করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.