ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি | ১৮ এপ্রিল, ২০২২
সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, সিলেটের সাবেক ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি।
রোববার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ-এর মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী, সহ সভাপতি ছাদিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক তসলিম নেহার, সহ সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ, সহ সাংগঠনিক রাশেদুল হাসান চৌধুরী, প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ, সহ ছাত্র বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, মাহাতি ইসলাম চৌধুরী শাহি, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রফি, তুহিন চৌধুরী, সদস্য ইসলাম উদ্দিন, আরমান আলী ও ফয়সাল আহমদ।
স্মারকলিপিতে এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীকে ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, আজ থেকে ১০ বছর পূর্বে এমন দিনে ঢাকার বনানী থেকে গাড়ী চালকসহ গুম হন বিএনপির তৎকালিন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা সভাপতি ও সাবেক এমপি সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী। ১০ বছর পেরিয়ে গেলেও সরকার আজ পর্যন্ত তাদের সন্ধান দিতে ব্যর্থ হয়েছে। অথচ গুম হওয়ার পর সরকার প্রধান থেকে শুরু করে সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার প্রতিশ্রতি দিলেও সিলেটের গুমকৃত কারো সন্ধান দিতে পারেনি। একজন নাগরিকের গুম হওয়ার দায় সরকার এড়াতে পারেনা। তাই জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি।