Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে সহায়ক পরিবহন কর্মচারী সমিতির আয়োজনে ইফতার মাহফিল

শাবিপ্রবি প্রতিনিধি: |  ১৮ এপ্রিল, ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত পরিবহন কর্মচারীদের সংগঠন 'সহায়ক পরিবহন কর্মচারী সমিতি'র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সহায়ক পরিবহন কর্মচারী সমিতির সভাপতি মো. বাবুল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর ইসরাত ইবনে ইসমাইল, রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন, শাবি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস আলীসহ বিভিন্ন দপ্তর, বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.