মৌলভীবাজার সংবাদদাতা | ০৬ ফেব্রুয়ারী, ২০১৫
ফাইল ছবি
দুই দফা পরীক্ষা পেছানোর পর জেলা ছাত্রদলের হরতাল আহ্বান সত্বেও অবশেষে শুরু হলো এসএসসি পরীক্ষা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে মৌলভীবাজারে অনুষ্টিত হয়েছে এসএসসি পরীক্ষা । পরীক্ষার্থীরা নিরাপদে কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়েছেন ।
সকালে মাধ্যমিক ও সমমানের মৌলভীবাজারের পরীক্ষার্থীরা উদ্বেগ আর উৎকন্ঠা নিয়ে যথাসময়ে পরীক্ষা হলে প্রবেশ করে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সকাল সোয়া নয়টায় পরিদর্শন করতে আসেন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার তোফায়েল আহমদ।
এবার জেলার মাধ্যমিক ও সমমানের ২৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০ হাজার ছাত্র-ছাত্রী ৪৫টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।
প্রতিটি কেন্দ্র ও সড়ক গুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃংখলা বাহিনী ফলে অবরোধ ও হরতাল থাকা সত্বেও কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীরা যাতে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারে।
এছাড়া পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাবের টহল বাহিনী কেন্দ্র ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।