Sylhet Today 24 PRINT

আখালিয়ায় যুবকের ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক |  ১৯ এপ্রিল, ২০২২

সিলেট নগরের আখালিয়া এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে জালালাবাদ থানা পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় আখালিয়া নোয়াপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, নিহত ব্যক্তির নাম সাইফুর রহমান সুমন (২৬), তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সাদিপুর গ্রামের আশিকুর রহমানের পুত্র।

পুলিশ জানিয়েছে, আখালিয়া নোয়াপাড়ার বন্ধন সি-১৩/২, বাসার নিচ তলায় রুমের জানালার গ্রিলের সাথে এক ব্যক্তি গলায় ফাঁস লেগে ঝুলে আছে এমন সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে সুমনের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, ভিকটিমের পরিবারের লোকজনদের বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.