Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে খাদিমুল উম্মাহ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি: |  ১৯ এপ্রিল, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের জগন্নাথপুর, কান্দিগাও এলাকায় অবস্থিত সুফিয়া খাতুন ইসলামিয়া মডেল মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে খাদিমুল উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

গত সোমবার (১৮ এপ্রিল) বিকেল ৫ ঘটিকায় প্রায় চারশত দুস্থ-অসহায় লোকদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়াও খাদিমুল উম্মাহ ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ কর্মসুচি সম্পন্ন হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রব, হাফিজ আবু হানিফা, মাওলানা সাইদুর রহমান, হাফিজ ফাহিম আহমদ, মো. জাবের আহমদ, মো. ফয়সাল আহমদ, মো. সুয়েব আহমদ, মো. জুবায়েল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.