Sylhet Today 24 PRINT

কবি পদ্মমনি দেবীর কাব্যগ্রন্থ ‘ইমাগী খুয়ায়াদা’র মোড়ক উন্মোচন

সিলেটটুডে ডেস্ক |  ২০ এপ্রিল, ২০২২

বাংলাদেশে মণিপুরী ভাষার প্রথম নারী কবি এল. পদ্মামনি দেবী। তার প্রথম কাব্যগ্রন্থ ইমাগী খুয়াখাদা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার বিবেলে নগরের একটি হোটেলে আয়োজিত প্রকাশনা উৎসবে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের ত্রিপুরা রাজ্যের সাহিত্য একাডেমির মণিপুরী ল্যাঙ্গুয়েজ বোর্ডের সদস্য এল বীরমঙ্গল সিংহ।

২০১৮ সালে মারা যান কবি পদ্মামনি দেবী। মৃত্যুর চার বছর পর তার প্রথম কাব্যগ্রহন্থ প্রকাশিত হয়।

কবিপুত্র এল নন্দলাল সিংহের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতরে ত্রপিরা বাণী প্রকাশনীর কর্ণধার রঘুনাথ সরকার, ত্রিপুরার বিশিষ্ট লেখক ড. আশিষ কুমার বৈদ্য ও বাংলাদেশ মণিপুরী মহিলা সমিতির সভানেত্রী এস রীনা দেবী।

জয়শ্রী দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি মো. সাজ্জাদুল হক স্বপন, নাট্য ব্যক্তিত্ব উত্তম সিংহ রতন, কবি তনয়া ডা. বাবলী দেবী, সংস্কৃতি কর্মী রীমা দাস, মিনতি দেবী প্রমুখ।

প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ইমাগী খুয়াখাদা বইটি পড়লে বুঝা যায় এল. পদ্মামনি দেবী ছিলেন অত্যন্ত প্রতিভাবান কবি। তার লেখনি ছিলো স্বকীয় এবং কাব্যময়তায় ভরপুর। কিন্তু দূঃখের বিষয় জীবিত থাকতে মূল্যায়িত পদ্মামনি দেবীর কাব্য প্রতিভা মূল্যায়িত হননি।
বক্তারা বলেন, কবিরা হলেন চিরকালের মানুষ। তাই মৃত্যুর পরও আজ পদ্মাবতির বই প্রকাশিত হচ্ছে। কবিতা নিয়ে আলোচনা হচ্ছে। এই বইয়ের জন্য পদ্মামনি পাঠকের হৃদয়ে আরও অনেককাল বেঁচে থাকবেন বলে আশা করেন বক্তারা।
প্রকাশনা অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বইটির মোড়ক উন্মোচন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.