Sylhet Today 24 PRINT

জুড়ীতে ৬শ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

জুড়ী প্রতিনিধি |  ২০ এপ্রিল, ২০২২

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ছয় ইউনিয়নের ৬শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন, সংযুক্ত আরব আমিরাত-এর পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার সকাল ১১টায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর এবতেদায়ী মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলার নয়াবাজার ষোলপনি ঈদগাহের খতিব মাওলানা সায়েম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কবি এম. রাজু আহমেদ, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর সভাপতি আনোয়ার হোসাইন, সাবেক সভাপতি নাজিম উদ্দিন মানিক, সিনিয়র সভাপতি হাবিবুর রহমান, জুনিয়র সভাপতি নোমান আহমদ। সংযুক্ত আরব আমিরাত থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জুবের আহমদ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মানিক আহমদ।এতে উপজেলার ৬ টি  ইউনিয়নের ৬ শত মানুষের হাতে চাল, ডাল, পিয়াজ, তেল, আটা, চিনি, ময়দা পৌছে দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.