Sylhet Today 24 PRINT

ভাড়ার তালিকা না থাকায় শ্যামলী-হানিফ-এনাসহ ৫ বাস কাউন্টারে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি |  ২১ এপ্রিল, ২০২২

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে ভাড়ার তালিকা টানিয়ে না রাখায় ৫টি বাস কাউন্টারকে অর্থদণ্ড করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা এই জরিমানা করেন।

এসময় তিনি শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, মামুন এন্টারপ্রাইজ ও এনা পরিবহনের ৫টি টিকেট কাউন্ডারকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড করেন ।

অভিযানে সহায়তা করে র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

সহকারি পরিচালক দেবানন্দ সিনহা জানান, ঈদকে সামনে রেখে যাতায়াতে যাত্রীরা যাতে ভোগান্তি শিকার না হন সেজন্য এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় বন্ধে সকলকেই প্রকাশ্যে ভাড়ার তালিকা টানানোর নির্দেশনা রয়েছে। সে নির্দেশনা যথাযথ পালন হচ্ছে কি-না, তা দেখতেই এ অভিযান।

কাল থেকে কোন কাউন্টারে ভাড়ার তালিকা টানানো না থাকলে অর্থদণ্ডের পরিমাণ বাড়ানো হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.