সিলেটটুডে ডেস্ক: | ২১ এপ্রিল, ২০২২
নগরীতে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়।
রমজানে তদারকি অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২১ এপ্রিল) নগরীর মদিনা মার্কেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এসময় লেবেল ও আমদানীকারকের স্টিকারবিহীন পণ্য বিক্রি করার অপরাধে মধুবনকে ২ হাজার টাকা, একই অপরাধে হাতেমতায়ী সুপার শপকে ৫ হাজার টাকা এবং আনিসা গ্রোসারি শপকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ১ হাজার ও মূল্য তালিকা প্রদর্শন না করায় শান্ত ফলকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য এবং বাজার কমিটির সদস্যবৃন্দ।