Sylhet Today 24 PRINT

তাহিরপুরে কৃষকদের মাঝে বিনামূল্য সার-বীজ বিতরণ

তাহিরপুর প্রতিনিধি: |  ২১ এপ্রিল, ২০২২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে সার ও বীজ তুলে দেয়া হয়।

এসময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান উদ দোলা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, দপ্তর সম্পাদক রুকন উদ্দিন তালুকদার, উপসহকারী কৃষি অফিসার আসাদুজ্জামানসহ উপকার ভোগী কৃষকগন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান উদ দোলা জানান, আউশ ধানের বীজ ৭০০ জন কৃষক সার-বীজ পাবে। জনপ্রতি কৃষক ডিএপি ২০ কেজি, এমওপি ১০, বীজ ৫ কেজি আউশ বীজ পাবেন। আজ উদ্বোধনী দিনে ৫০ জন কৃষকদেরকে দেয়া হয়েছে। বাকীদের প্রর্যায়ক্রমে দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.