Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে পিকআপের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি |  ২১ এপ্রিল, ২০২২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই রিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার সুলতান চাঁনপুর গ্রামের লেচু মিয়ার ছেলে মামুন মিয়া (৩০) ও চুনারুঘাট উপজেলার দুবারিয়া গ্রামের তারিক উল্লাহর ছেলে জলফু মিয়া (৪০)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ জানান, দুই ব্যক্তি শায়েস্তাগঞ্জ বাজার থেকে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা শায়েস্তাগঞ্জ থানার সামনে পৌঁছলে ঢাকা থেকে সিলেটগামী একটি পিকআপ ভ্যান রিক্সাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক জলফু মিয়া মারা যান। এতে রিকশার দুই যাত্রী আহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মামুন মিয়াকে মৃত ঘোষণা করেন।
অপর আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক তার নাম পরিচয় জানা যায়।

ওসি বলেন- নিহতদের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.