Sylhet Today 24 PRINT

নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, ছেলের ১ বছরের কারাদণ্ড

নবীগঞ্জ প্রতিনিধি: |  ২১ এপ্রিল, ২০২২

হবিগঞ্জের নবীগঞ্জে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর করায় সুমন আহমদ (২৮) নামের এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শেখ মহি উদ্দিন।

দণ্ডপ্রাপ্ত সুমন আহমদ (২৮) উপজেলার ৩ নম্বর ইনাতগঞ্জ ইউনিয়নে কসবা গ্রামের ফুলকাছ উদ্দিনের ছেলে।

জানা গেছে, নেশার টাকার জন্য সুমন প্রায়ই মা বাবাকে চরম অপমান ও শারীরিক আঘাত এবং বাড়িঘর ভাঙচুর করতো। এ বিষয়ে ইতোপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ ছিল। বৃহস্পতিবার একই অপরাধ করায় তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.