Sylhet Today 24 PRINT

নগরীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: |  ২২ এপ্রিল, ২০২২

নগরীতে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর খাসদবীর পয়েন্টে এলাকায় এই ঘটনা ঘটেছে। এসময় রাব্বি নামে অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

নিহত রফিকুল সদর উপজেলার সাহেবের বাজার এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রফিকুল ওসমানী শিশু উদ্যানের মোটরসাইকেল রেইসার হিসেবে কর্মরত ছিলেন। কর্মস্থল থেকে ফেরার পথে মোটরসাইকেল যোগে নগরীর খাসদবীর এলাকায় পৌঁছামাত্র অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার উপ পরিদর্শক (এসআই) অমিত দাশ বলেন, নিহতের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.