তাহিরপুর প্রতিনিধি | ২২ এপ্রিল, ২০২২
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমির অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে দুষ্কৃতকারীরা বিভিন্ন জনের নিকট আর্থিক সহযোগিতা চাচ্ছে।
এমন ঘটনা সবার সর্তকতা থাকার জন্য অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সর্তক থাকা জন্য একটি সর্তকীকরণ পোস্ট দিয়েছেন তাহিরপুর উপজেলা এসিল্যান্ড।
শুক্রবার সকাল ১০টা ২৩ মিনিটে এই পোস্ট দেন তাহিরপুর উপজেলা এসিল্যান্ড আইডি থেকে।
সকাল থেকেই উপজেলা ভূমি অফিসের নিশিত ব্যানাজি অফিস সহকারী, তাহিরপুর সদর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকতা তহশিলদার, মোঃ জসিম চেইন ম্যানসহ বিভিন্ন জনের কাছ থেকে টাকা চাচ্ছে দুষ্কৃতকারীরা।
এবিষয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আলাউদ্দিন এই ঘটনাস সত্যতা নিশ্চিত করেছে। এ বিষয়ে তাহিরপুর থানায় জিডি করা হয়েছে।