Sylhet Today 24 PRINT

মাধবপুরে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মাধবপুর প্রতিনিধি: |  ২২ এপ্রিল, ২০২২

মাহে রমযান উপলক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সেলফলেস সোসাইটি অর্গানাইজিশনের উদ্দ্যোগে ২০০ জন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিল বহরা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন।

শুক্রবার বিকেলে তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আল মাসুদ লোকমানের সভাপতিত্বে এবং গোলাম মাওলা রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহার মাষ্টার, মাধবপুর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান হুমায়ুন কবির, সহকারী শিক্ষক মুফতি আবু ইউসুফ, সাংবাদিক হামিদুর রহমান, নিরব প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.