সিলেটটুডে ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০১৫
অছাত্র, বিবাহিত, চিহ্নিত চাঁদাবাজ, ছাত্রদল, শিবির থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে ঘটিত সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে সিলেট এমসি কলেজ ও সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কলেজ কলেজের ক্যাম্পাসে পৃথক পৃথকভাবে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে এম. সি. কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং এম সি কলেজ ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীর পরিচালনায় বক্তারা বলেন, অবিলম্বে অছাত্র, বিবাহিত, চিহ্নিত চাঁদাবাজ, ছাত্রদল, শিবির থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে ঘটিত গঠনতন্ত্র বিরোধী জেলা ছাত্রলীগের এই কমিটি বাতিল করা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্রলীগ নেতা সজিব চৌধুরী, হোসেইন আহমদ, সুশান্ত শেখর দাস, দুলাল আহমদ, রাজিব দাস, ছাদিকুর রহমান, জ্যোর্তিময় দাস সৌরভ, রুবেল আহমদ, শামীম আলী, অনুপম তালুকদার, রাসেল আহমদ, আবু তাহের শিপু, বিপ্লব পাল, কামাল হোসেন, মেহেদী হাসান উজ্জ্বল, জয়াশীষ দাস লিটন, শাহনাজুল শিকদার, নীরেশ তালুকদার, সায়েল আহমদ, সোহেল আহমদ, পাবেল, কাঞ্চন, রতন গোপ, অপন, সিরাজুল, নাযাত, সবুজ, সূর্য, নিলয়, নূরুল, এ. কে. লিপন, সুমন শীল, লিপু, ইমরান, ফয়ছল, সাইফুর রহমান, রাহী, প্রীতম, রবিউল, আহনাফ, সৌরভ আচার্য, শামীম আল-মামুন, শিহাব, উবায়দুর, হাবিব, মজিদ, জয়, রাকিব, ফারুক প্রমুখ।
এদিকে, সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মো. নাজমুল ইসলাম, কনক পাল অরুপ, মওদুদ আহমেদ আকাশ, ফাইয়াদ, জামিল, এস. কে. রায়হান, তানিম খান, রুহেল আহমদ, বিজয় কৃষ্ণ দাস, কাওছার আহমদ, রেজাউল হক, এ.আর. রুহেল, মোবারক হোসেন, আল-আমিন, শামীম এমরাজ, সামাদ, হিফজুর, সরওয়ার, হানিফ, শাহীন, সাজন, বিল্লাল, বাঁধন, রুবেল, রাফি, সাব্বির, মান্না, মুন্না, সুমন, এনাম, সুলতান, রোহেল, মাহফুজ, সাব্বির, নাহিদ, লায়েক, শাহরিয়ার রাজু প্রমুখ।