Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ফসলি জমির মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদন্ড

নবীগঞ্জ প্রতিনিধি |  ২৩ এপ্রিল, ২০২২

নবীগঞ্জ উপজেলার  সদর ইউনিয়নের রসুলগঞ্জ এলাকায় সরকারি ও ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে দুই জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।

শনিবার বেলা ১২ টায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ড প্রদান করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি)  উত্তম কুমার দাশ।

দন্ডপ্রাপ্তরা হলেন- মো. সাইফর রহমান সাইফুল (৩৫) ও সাফু মিয়া(৩৫)। তাদেরকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

অভিযানকালে এস আই রাজীব রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর  ১৫(১) অনুযায়ী (১) তাদের দন্ড প্রদান করা হয়।




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.