Sylhet Today 24 PRINT

ভারতে পাচারকালে ২১ বোতল সয়াবিন তেল উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি |  ২৩ এপ্রিল, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের আমতলী সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারকালে ২১ বোতল (৪২ লিটার) টিসিবির সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শরীফপুর আমতলী ক্যাম্পের সদস্যরা বস্তাবন্দি অবস্থায় সয়াবিন তেলের বোতল উদ্ধার করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার শরীফপুর ইউনিয়নের আমতলী সীমান্ত দিয়ে টিসিবির সয়াবিন তেল ভারতে পাচারের চেষ্টা করে করে পাচারকারী একটি চক্র। এমন খবরের ভিত্তিতে বিজিবি আমতলী ক্যাম্পের একটি দল অভিযানে নামেন। বিষয়টি টের পেয়ে পাচারকারীরা শরীফপুর ইউনিয়নের পূর্বভাগ এলাকায় টিসিবির তেলের বোতল বোঝাই বস্তা রেখে পালিয়ে যায়। পরে ২ লিটার পরিমাণের ২১ বোতল সয়াবিন তেল উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার শনিবার বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ২১ বোতল ৪২ লিটার তেল চাতলাপুর কাস্টমসে জমা দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.