Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে জমে উঠেছে ঈদ বাজার

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জমে উঠেছে ঈদের বাজার। শাড়ি কাপড়ের দোকানসহ বিভিন্ন বিপণিবিতানগুলোতে রবিবার ঘুরে দেখা গেছে, ক্রেতারদের উপচেপড়া ভিড়।

উপজেলা শহরের পৌরসভা, মিরপুর  বাজার, কেনবাড়ি বাজার, ভবের বাজার, সৈয়দপুর বাজার, শাহারপাড়া বাজার, সহ বিপণিবিতানগুলোতে কেনাকাটা জমে উঠেছে। করোনার কারণে দু’বছর ঈদের বেচাকেনা তেমন একটা ভালো না হলেও এবাবের ঈদে ভালো বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা।

জগন্নাথপুর বাজারের নিউ ঝলক ফ্যাশন এন্ড সুজ’র স্বত্তাধিকারী কুদ্দুছ মিয়া বলেন, ‘গত দুই বছর ঈদের সময় লকডাউন ও বিধিনিষেধের কারণে তেমন একটা বেচাকেনা হয়নি। এবার আশা করি ভালো কেনাবেচা হবে। এ বছর ঈদে জিন্সের প্যান্ট, বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি, গেঞ্জি, শার্ট-প্যান্ট কিনছেন অনেকে।  বেশি চলছে পূস্পা ও কাচাবাদম।

সৈয়দপুর বাসিন্দা সৈয়দা গুলসানা বেগম সুমা  বলেন, বিগত কয়েক বছর ঈদে মার্কেটে আসতে পারিনি। এবার যেহেতু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তাই স্বাচ্ছন্দে মার্কেটে এলাম। পরিবারের সবার জন্য কেনাকাটা করবো। ঈদে পরিবারের জন্য কেনাকাটা করার মজাই আলাদা।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঈদকে ঘিরে জগন্নাথপুরে শপিংমল, মার্কেট, বিপণিবিতানগুলোতে কেনাকাটার চাপ বেড়েছে। এ সময় অতিরিক্ত জনসমাগমের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনও অবনতি যাতে না ঘটে,সে জন্য গুরুত্বপূর্ণ মার্কেট, শপিংমল, সড়কের সম্মুখে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.