Sylhet Today 24 PRINT

বিশ্বনাথ পৌর আ’ লীগের ইফতার মাহফিল সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০২২

সিলেটের বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিরোধ করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালালের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন ও মহব্বত আলীর যৌথ পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরী জগলু, তথ্য ও গবেষণা সম্পাদক মবশ্বির আলী, উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, সহ-সভাপতি সমছু মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন। এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন।

এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পৌর আওয়ামী লীগের সদস্য মামুনুর রশিদ সোহাগ এবং স্বাগত বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.