Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০২২

জৈন্তাপুরে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার আতঙ্ক নিয়ে বোরো ধান কাটা শুরু হয়েছে। পাহাড়ি ঢলে বন্যার কারণে দেখা দিয়েছে শ্রমিক সংকট। ফলে ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। এ অবস্থায় কৃষকের ধান কেটে ঘরে তোলার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ বোরো মৌসুমে সম্বনিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তার মাধ্যমে ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কৃষকদের মধ্যে যন্ত্রপাতি বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

এসময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সোহেল, ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউপি চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, উপকারভোগী সাইফ উদ্দিন, মঈন উদ্দিন, শামীম আহমদ, আবু সুফিয়ান, রুহুল আমিন, এছাড়া উপস্থিত ছিলেন চিটাগাং বিল্ডার্স মেশিনারী ও আলিম ইন্ডাষ্টির কর্মকর্তাবৃন্দরা। সরকারের এই উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.