Sylhet Today 24 PRINT

ঈদে সিলেটে বিদ্যুতের প্রি-পেইড মিটারের কার্ড বিক্রি বন্ধ থাকবে ৫ দিন

নিজস্ব প্রতিবেদক |  ২৬ এপ্রিল, ২০২২

আসন্ন ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে সিলেটে ৫ দিন বন্ধ থাকবে বিদ্যুতের প্রি-পেইড মিটারের কার্ড বিক্রি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন প্রি-পেইড মিটারের গ্রাহকরা আগামী ৩০ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত রিচার্জ কার্ড ক্রয় করতে পারবেন না।

তবে ওই ৫ দিন মোবাইল ভেডিন্ডং (জিপে, রবি ও বিকাশ) এর মাধ্যমে রিচার্জ কার্ড ক্রয় করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.