Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে কিশোরীর ‘আত্মহত্যা’

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০২২

সিলেটের কোম্পানীগঞ্জে সুমা আক্তার(১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

সোমাবার (২৬ এপ্রিল) রাতে উপজেলা সদরের একটি বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

মৃত সুমা আক্তার উপজেলার চাতলপাড় গ্রামের আব্দুল আলীমের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় সুমা আক্তারকে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ বন্ধ ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, প্রাথমিক অবস্থায় আত্মহত্যা মনে হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.