Sylhet Today 24 PRINT

চিকিৎসা শেষে অবমুক্ত করা হলো আহত লক্ষী পেঁচাকে

নিজস্ব প্রতিবেদক |  ১২ ডিসেম্বর, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি লক্ষী পেঁচা অবমুক্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), গ্রীন এক্সপ্লোর সোসাইটি, প্রাধিকার ও ভূমিসন্তান বাংলাদেশ এর সদস্যদের উপস্থিতিতে লক্ষী পেঁচাটি অবমুক্ত করা হয়।

গ্রীন এক্সপ্লোর সোসাইটির সভাপতি অর্চিষ্মান দত্ত জানান, গত বুধবার দুপুর আড়াইটার দিকে শাবির এক শিক্ষার্থীর কাছ থেকে তথ্য পেয়ে নগরীর আখালিয়া সুরমা আবাসিক এলাকায় স্থানীয় কিছু শিশু-কিশোরদের কাছ থেকে লক্ষী পেঁচাটি উদ্ধার করে জি-রেসকিউ দল।

পরে আহত পেঁচাটির চিকিৎসার জন্য যোগাযোগ করা হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন প্রাধিকারের সাথে। ওইদিনই পেঁচাটিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা প্রদান করেন প্রাধিকারের কর্মীরা।

প্রাধিকারের সভাপতি আকাশ খাসনবীশ জানান, গ্রীন এক্সপ্লোর সোসাইটি লক্ষী পেঁচাটিকে উদ্ধার করে আমাদের কাছে আনার পর দ্রুততম সময়ে পাখিটির চিকিৎসা নিশ্চিত করি। আমরা প্রাথমিক অবস্থায় পাখিটিতে ঔষধ ও গ্লোকোজ প্রদান করি এবং ভিটামিন দেই। পাখিটির ডানায় বেশ পুরাতন একটি ক্ষত ছিল। আমরা সেটিরও চিকিৎসা করি। পরে গ্রীন এক্সপ্লোর সোসাইটির সদস্যদের কাছে পাখিটির তত্বাবধানের জন্য ফেরত দেই।
বর্তমানে পাখিটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। দুইদিন তত্তাবধানের পর শনিবার পাখিটি অবমুক্ত করা হয়।

লক্ষী পেঁচা অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, গ্রীন এক্সপ্লোর সোসাইটির সভাপতি অর্চিষ্মান দত্ত, প্রাধিকারের সভাপতি আকাশ খাসনবীশ, গ্রীন এক্সপ্লোর সোসাইটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মজুমদার, জি-রেসকিউ’র চিফ বাদশা ফয়সাল, সাংগঠনিক সম্পাদক অনিক আহমেদ, উইং মেম্বার সুমিত চৌধুরী, প্রাধিকারের যুগ্ম সচিব হারুনুর রশীদ, গণসংযোগ সম্পাদক মঞ্জুর কাদের চৌধুরী, সহকারি গণসংযোগ সম্পাদক বিনায়ক শর্মা, গ্রীন এক্সপ্লোর সোসাইটির নির্বাহী সদস্য রিফাত, হাসনাইন, ফয়সাল, শাহেদ, আফিয়া, রাফিয়া; ভূমিসন্তান বাংলাদেশ’র সমন্বয়ক আশরাফুল কবির, সংগঠক বিপ্লব দেব, চৌধুরী নাঈম বিন আতিক ও দ্বোহা চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ নাবীউল আলম দিপু, শাবি শিক্ষার্থী রুমান হাসানসহ অন্যান্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.