Sylhet Today 24 PRINT

মাথা গোঁজার ঠাঁই পেল বড়লেখার ৩৬ গৃহহীন পরিবার

বড়লেখা প্রতিনিধি: |  ২৬ এপ্রিল, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় নতুন ঘর পেয়েছেন ৩৬ ভূমিহীন ও গৃহহীন দরিদ্র পরিবার।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে এসব ভূমিহীনদের হাতে জমির কাগজ ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে এই ঘরগুলো নির্মাণ করে দেওয়া হয়েছে।

বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জাহিদ আক্তার, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.