Sylhet Today 24 PRINT

মাধবপুরে ২ ট্রাকের সংঘর্ষ, হেলপার নিহত

মাধবপুর প্রতিনিধি: |  ২৬ এপ্রিল, ২০২২

ঢাকা-সিলেট মহাসড়কে ২ ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাক থেকে সিলেটগামী ঢাকা মেট্রো ট ২২-১৯০০ নম্বরের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ ভেঙ্গে গিয়ে চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যান। নিহত ওই সহকারীর নাম মিনহাজ উদ্দিন (১৮)। তিনি সিলেটের গোয়াইনঘাট থানার কলিমনগর গ্রামের সেলিম মিয়ার ছেলে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. সালেহ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.